শুক্রবার ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে স্বচ্ছতা আনতে ৭ দিনের ট্রাফিক সার্ভে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের বাড়ির নাম ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা জিয়াউল আহসানের রায়ের অপেক্ষা, মৃত্যুদণ্ডের প্রত্যাশা রাষ্ট্রপক্ষের শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী মজুরি ঘোষণার পরও গাজীপুরে আন্দোলন, রুখে দিলো পুলিশ
Advertise with us

শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি

শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের লক্ষ্যে পরামর্শক সেবা নিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে সেতুটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

চুক্তি অনুযায়ী, ‘ট্রানজেকশন অ্যাডভাইজরি সার্ভিসেস ফর দ্য কনস্ট্রাকশন অব ব্রিজ ওভার দ্য মেঘনা রিভার অন শরীয়তপুর-চাঁদপুর রোড অন পিপিপি বেসিস’ শীর্ষক পরামর্শক সেবা দেবে আইআইএফসি।

অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবার কাজ শেষ করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিয়ে আইআইএফসিকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দেন। এ কাজে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রস্তাবিত সেতুটি পিপিপি মডেলে বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ-জাপান অষ্টম প্ল্যাটফর্ম সভায় সিদ্ধান্ত হয়েছে। এতে জাপান সরকারের মনোনীত মিয়াগাওয়া-কেনসেতসু ও জাপান ব্রিজ কোম্পানি সেতুটি বাস্তবায়ন করবে বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, কাজের গুণগত মান অক্ষুণ্ন রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবা কার্যক্রম শেষ করতে প্রতিষ্ঠানটি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে আগে সম্পাদিত কাজগুলোর ধারাবাহিকতায় এ কাজেও গুণগত মান ও পেশাগত উৎকর্ষ বজায় রাখা হবে।

চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী আবুল হোসেন এবং আইআইএফসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইআইএফসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়