রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
৩৬,০০০ ফুট উঁচুতে বিকলএয়ার ইন্ডিয়ার ফ্লাইটের হাইড্রলিক ব্যবস্থা, আহত ২৪ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা শেষকৃত্য শুরু করেছিল পরিবার,নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস পুনঃপেনশন ও ভাতা বাস্তবায়নের দাবি গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদেরগ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের রায় অবিলম্বে বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সমিতির নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। সমিতির সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম সঞ্চালনা করেন। এতে উপদেষ্টা এ কে এম গোলাম মাওলা ও মহাসচিব মো. সিদ্দিকুর রহমান শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন। বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটালেও তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা বাস্তবায়ন না করায় তারা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, অবসরপ্রাপ্তদের দাবি আদায়ে গ্রামীণ ব্যাংকের সব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। গ্রামীণ ব্যাংকের টালবাহানা আর সহ্য করা হবে না। এ সময় পুনঃপেনশন ও ভাতাদি প্রদানে সরকারের হস্তক্ষেপ এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তারা। অনুষ্ঠানে আবু নোমান মো. বজলুর রহমান, মো. হায়দার আলী, মো. আবুল খায়ের, আবদুর রশিদ খান, শরীফ মোহাম্মদ, জগদীশ ভঞ্জ, সৈয়দ মো. এনাম উল্লাহ, প্রদীপ্ত শাহীন ও সুভাশিষ ভৌমিকসহ সমিতির সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। এ ছাড়া নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’ নিয়মিত প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা নিউজ লেটারটির মানসম্মত প্রকাশনা ও গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রশংসা করেন। সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে, ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম আনোয়ারায় র‌্যাবের অভিযানে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ কূটনৈতিক-দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ আজ
Advertise with us

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

বিশ্ববাজারে ডলার শক্তিশালী হওয়ায় এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ হয়ে যাওয়ার খবরে সোনার দামে বড় ধরনের দরপতন হয়েছে। সোমবার (২০ এপ্রিল) লেনদেনের শুরুতেই সোনার দাম আগের তুলনায় অনেকটা কমে যায়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, সোমবার ভোরে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৯৩.৯৮ ডলারে নেমে এসেছে।

এটি গত ১৩ এপ্রিলের পর সোনার সর্বনিম্ন দর। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস (জুন ডেলিভারি) ১.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,৮১৩.৬০ ডলারে।

রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে ডলারের মান বেড়ে যাওয়া সোনার দাম কমার অন্যতম প্রধান কারণ। ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার বিপরীতে সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, যার ফলে বিশ্বব্যাপী এর চাহিদা কমে যায়।

গত সপ্তাহে ঘোষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার উপক্রম হওয়ায় বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে, বিপরীতে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং শক্তিশালী হয়েছে মার্কিন ডলার।

টেস্টিলাইভ-এর গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বলেন, ‘গত সপ্তাহে যে যুদ্ধবিরতি নিয়ে বাজার আশাবাদী ছিল, তা ভেঙে যাওয়ার লক্ষণ দেখা দেওয়ায় সোনার দাম আজ কমেছে।’

তিনি আরো জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়ায় ‘ওয়ার ট্রেড’ (যুদ্ধকালীন বাণিজ্য) পরিস্থিতি ফিরে এসেছে।

এর ফলে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, যা মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়ে মার্কিন ডলার ও ট্রেজারি ইল্ডকে শক্তিশালী করেছে।

সাধারণত মুদ্রাস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ মনে করা হলেও, সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে ডলার বা বন্ডের দিকে বেশি ঝুঁকে পড়েন। ডলার ইনডেক্স শক্তিশালী হওয়ায় অন্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। এ ছাড়া ১০ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি ইল্ড ০.৫ শতাংশ বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পারস্য উপসাগরে নৌযান চলাচল সীমিত হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করেছে, যা তাদের নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা আঘাতের ঘোষণা দিয়েছে। এতে দুই দেশের মধ্যে দুই দিনের জন্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার যে প্রস্তাব দিয়েছিল, তাতে তারা অংশ নেবে না।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ নিম্নমুখী। স্পট সিলভারের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৮০.০৪ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স হয়েছে ২,০৯৩.৫৬ ডলার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়