শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ,আটক ২৩ আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ ফিটনেসবিহীন যানবাহন বন্ধে বিআরটিএ’র সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে ফের বাড়ল স্বর্ণের দাম রুমায় মোটরসাইকেল খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত নিজে গাড়ি চালিয়ে উত্তর সিটির এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী
Advertise with us

চট্টগ্রাম সিটির মেয়রপদে জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম সিটির মেয়রপদে জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালী

সংসদ নির্বাচনে শামসুজ্জামান হেলালী জামায়াত জোটের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে, বিএনপির সাঈদ আল নোমানের কাছে হেরে যান।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামী থেকে শামসুজ্জামান হেলালীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও সোমবার রাতে দলের নেতাদের বৈঠকে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

জামায়াতে ইসলামীর মহানগর শাখার মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, “সভায় সর্বসম্মতিক্রমে মেয়র প্রার্থী হিসেবে শামসুজ্জামান হেলালীকে নির্ধারণ করা হয়েছে।”

জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান হেলালীর নাম ঘোষণা করেন।

সংসদ নির্বাচনে শামসুজ্জামান হেলালী জামায়াত জোটের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি প্রার্থী সাঈদ আল নোমানের কাছে হেরে যান। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলরও ছিলেন।

বিএনপি ক্ষমতায় আসার পরে দেশের বিভিন্ন সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হলেও চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন দলটির চট্টগ্রাম মহানগরের সাবেক আহবায়ক শাহাদাত হোসেন।

২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্বতী সময়ে সরকার পরিবর্তনের পর আদালয়ের রায়ে মেয়র হিসেবে ২০২৪ সালের ৩ নভেম্বর দায়িত্ব নেন তিনি।

২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী . শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট। ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি মেয়র হিসেবে শপথ নেন রেজাউল করিম চৌধুরী।

ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন শাহাদাত।

সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ১ অক্টোবর সেই মামলার রায়ে শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেন চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন।
শাহাদাত হোসেন বিএনপি থেকে মেয়র পদে এবারেও মনোনয়ন প্রত্যাশী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়