শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর, আহত বেশ কয়েকজন সদস্য উপকূলীয় সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস ইট মেরে মোটরসাইকেল চালককে আহত,গ্রেপ্তার ২ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার ৫৪ বছরে বাজেটের মঞ্চে অর্থমন্ত্রীদের আলোচিত যত বক্তব্য বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী ২০০৯ সালের ফেব্রুয়ারির ঘটনা সশস্ত্র বাহিনীর ওপর বড় আঘাত ছিল: প্রধানমন্ত্রী জর্ডানের ঘাঁটিতে মিসাইল আঘাত হানার দাবি ইরানের
Advertise with us

মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত হয়। রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী কেউ সরকারি চাকরিজীবী হলে পদত্যাগের পর নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে তিন বছর অতিবাহিত হওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। তা পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর আগে গত বুধবার (২২ এপ্রিল) সংরক্ষিত নারী আসনে নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রাখে ইসি। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেয়ার জন্য আজ বেলা ১২টা পর্যন্ত সময় দেয়া হয়।

এদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, স্বতন্ত্র জোট থেকে একজনের মনোনয়নপত্র দাখিল করেছিল, সেটি গৃহীত হয়েছে। বিএনপি জোটের জমা দেয়া ৩৬টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে।

অন্যদিকে, ১১ দলীয় ঐক্য জোটের ১৩টি মনোনয়নপত্র দাখিল করলেও একটি বাতিল হয়েছে বলেও জানান মনির হোসেন।

তিনি বলেন, ‘২৬ এপ্রিল পর্যন্ত আপিল দাখিল করা যাবে। ২৭ ও ২৮ এপ্রিল আপিল শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ১২ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

১১ দলীয় জোটের যাদের মনোনয়ন গৃহীত হয়েছে তারা হলেন: জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহার, মারজিয়া বেগম, মাহফুজা হান্নান, শামছুন্নাহার বেগম, মোসা. নাজমুন নাহার, নুরুন্নিসা সিদ্দিকা, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম ও সাজেদা সামাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার তাসমিয়া প্রধান, এনসিপির মাহমুদা আলম মিতু ও খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

এদিকে, নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল গতকাল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়