শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর, আহত বেশ কয়েকজন সদস্য উপকূলীয় সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস ইট মেরে মোটরসাইকেল চালককে আহত,গ্রেপ্তার ২ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার ৫৪ বছরে বাজেটের মঞ্চে অর্থমন্ত্রীদের আলোচিত যত বক্তব্য বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী ২০০৯ সালের ফেব্রুয়ারির ঘটনা সশস্ত্র বাহিনীর ওপর বড় আঘাত ছিল: প্রধানমন্ত্রী জর্ডানের ঘাঁটিতে মিসাইল আঘাত হানার দাবি ইরানের
Advertise with us

ধানমন্ডি লেকের পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে ডিএসসিসির প্রশাসক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধানমন্ডি লেকের পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে ডিএসসিসির প্রশাসক

রাজধানীর ধানমন্ডি লেকের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য যেকোনো মূল্যে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

শনিবার (২৫ এপ্রিল) লেকটিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনাকালে তিনি এ কথা বলেন। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ৬০০ কর্মী এ অভিযানে অংশ নেন।

আবদুস সালাম বলেন, লেক এলাকার যেসব স্থান ইজারা দেওয়া হয়েছে, ব্যবসায়ীদেরকে তাদের নির্ধারিত সীমানার মধ্যেই কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনোভাবেই শর্ত ভঙ্গ বা সীমানা অতিক্রম করলে তাৎক্ষণিকভাবে ইজারা বাতিল করা হবে।

কর্মসূচিতে উপস্থিত সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ডিএসসিসির সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন।

তিনি বলেন, ধানমন্ডি লেককে ঘিরে লাইব্রেরি, জিমনেসিয়ামসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকার ‘ফুসফুস’ হিসেবে পরিচিত এই লেক সংরক্ষণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসি আগের তুলনায় দৃশ্যমান উন্নতি করেছে। বর্তমান প্রশাসনের সক্রিয়তার ফলে মশা নিয়ন্ত্রণসহ সার্বিক কার্যক্রমে গতি এসেছে।

মূল অভিযানের আগে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এতে ধানমন্ডি সোসাইটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়