বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ব্রাজিলের ক্লাব ফুটবল ম্যাচে মারামারি, ২৩ জনকে লাল কার্ড!

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাজিলের ক্লাব ফুটবল ম্যাচে মারামারি, ২৩ জনকে লাল কার্ড!

কাম্পেয়োনাতো মিনেরো ফাইনালের শেষ দিকে সংঘর্ষে জড়ান ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরোর খেলোয়াড়রা।বল দখলকে কেন্দ্র করে হুট করে বদলে গেল পরিস্থিতি। সংঘর্ষে জড়িয়ে পড়লেন ব্রাজিলের দুই ক্লাব ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরোর খেলোয়াড়রা। কাম্পেয়োনাতো মিনেরো ফাইনালে রোববারের ম্যাচে ১-০ গোলে জেতে ক্রুজেইরো। বেলো হরিজন্তেতে ম্যাচের শেষ দিকে সংঘর্ষে জড়ান খেলোয়াড়রা।

ভিডিওতে দেখা যায়, একটি আলগা বলের দখল নেওয়ার চেষ্টায় আতলেতিকো গোলরক্ষক এভেরসনের সঙ্গে সংঘর্ষ হয় ক্রিস্তিয়ানের। পরে ক্রুজেইরো মিডফিল্ডারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এভেরসন। ক্রিস্তিয়ানের সতীর্থরা ছুটে এসে গোলরক্ষকের সঙ্গে তর্কে জড়ান। আতলেতিকোর খেলোয়াড়রাও ছুটে এলে মারামারি বেঁধে যায় দুই দলের মধ্যে। তাদের ছাড়াতে বেশ বেগ পেতে দেখা যায় নিরাপত্তা কর্মীদের।

আতলেতিকো ফরোয়ার্ড হাল্ক স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই ঘটনায় ক্ষমা চেয়েছেন।

“এটা দুঃখজনক। কোনো ফুটবল ম্যাচে এই ধরনের সংঘাত এর আগে দেখিনি। আমরা উদাহারণ স্থাপন করতে পারি না, কারণ এতে সারা দুনিয়ায় প্রতিক্রিয়া তৈরি হবে। নিজেদের ভাবমূর্তি এবং এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব আমাদের কাঁধে।”

ওই ঘটনায় দুই দলের মোট ২৩ জনকে লাল কার্ড দেখান রেফারি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়