রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ,আটক ২৩ আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ ফিটনেসবিহীন যানবাহন বন্ধে বিআরটিএ’র সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে ফের বাড়ল স্বর্ণের দাম রুমায় মোটরসাইকেল খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত নিজে গাড়ি চালিয়ে উত্তর সিটির এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী
Advertise with us

হাম:একদিনে ৯ শিশুর মৃত্যু,বেশি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাম:একদিনে ৯ শিশুর মৃত্যু,বেশি ঢাকায়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ও হামের লক্ষণ নিয়ে আরও নয় শিশু মারা গেছে। এদের মধ্যে নিশ্চিত হামে তিনজন এবং হামের লক্ষণ নিয়ে মারা গেছে বাকি ছয়জন।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভাইরাসজনিত ছোঁয়াচে এ রোগে আক্রান্ত হয়ে যে ৩ শিশুর মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকা বিভাগের। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে এই বিভাগের রয়েছে দুইজন।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৪৭ জন এবং হামের উপসর্গ নিয়ে ২২৬ জন মারা যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিন নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১০৫ জন ঢাকায় মারা গেছেন; আর ৭০ জন রাজশাহী বিভাগের। হাম আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ২৭৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৬ জন।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৩৭৬ শিশু ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৫ জন ভর্তি হয়েছে রংপুরে।

গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে ৪ হাজার ৮৫৬ শিশুর হাম শনাক্ত হয়েছে।

এদিকে গেল ২০ এপ্রিল থেকে সারাদেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত দেশের আট বিভাগে ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশু টিকা পেয়েছে। এ ছাড়া দেশের ১২টি সিটি করপোরেশনে ১৩ লাখ ৩১ হাজার ৩১৯ শিশু টিকা পেয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়