শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সীতাকুণ্ডে পুকুর ভরাটের মহোৎসব,নীরব ভুমিকায় প্রশাসন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ডে পুকুর ভরাটের মহোৎসব,নীরব ভুমিকায় প্রশাসন

মোঃ জয়নাল আবেদীন: সীতাকুণ্ডে পুকুর ভরাটের মহোৎসব চলছে।নীরব ভুমিকায় রেয়েছে উপজেলা প্রশাসন! উপজেলার কুমিরা ও বাড়বকুন্ডের এসকেএম এলাকায় দিন-দুপুরে পুকুর ভরাটের কর্মযজ্ঞ চললেও প্রশাসনের নেই কোন জোরালো পদক্ষেপ।আর পুকুর ভরাটের বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করতে মুঠোফোনে কল দিলেও মিলছেনা কোন প্রকার সাড়া।সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের এমন নীরবতা পালন জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের এসকেএম এলাকায় টিনের প্রাচীর ঘিরে মহাসড়কের পশ্চিম পাশে ড্রাম ভর্তি বালি ফেলে চলছে ভরাটের মহোৎসব।এরফলে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য, স্থানীয় প্রশাসনের নেই কোনো নজরদারি।

সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় দীঘি,পুকুর,জলাশয় ভরাট নদী থেকে বালি উত্তোলন ধারাবাহিক কার্যক্রম।আর পরিবেশ বিধ্বংসের এমন কর্মকাণ্ডে দেদারছে চালিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি চক্র।

স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এসকেএম এলাকায় পুকুর ভরাট কার্যক্রম এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে।পুকুর ভরাটের পূর্বে চারদিকে টিনের বেড়া দেয়া হয়েছে।যাতে করে লোকচক্ষুর আড়ালে থাকে।আর বড় বড় প্রতিষ্ঠান এসব কর্মকাণ্ডে লিপ্ত থাকায় কেউ বাঁধা দিচ্ছেনা।প্রশাসন ও এক প্রকার নীরব ভুমিকা পালন করছে।

সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর ভরাট চলছে।এই বিষয়ে অবগত আছেন কিনা? আর বিষয়টি সম্পর্কে সংবাদকর্মী হিসেবে অবগত করার পরেও কোন আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছেনা কেন ? প্রশাসনের নীরবতার কারণ কি ?  এসব জানতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়