শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর, আহত বেশ কয়েকজন সদস্য উপকূলীয় সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস ইট মেরে মোটরসাইকেল চালককে আহত,গ্রেপ্তার ২ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার ৫৪ বছরে বাজেটের মঞ্চে অর্থমন্ত্রীদের আলোচিত যত বক্তব্য বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী ২০০৯ সালের ফেব্রুয়ারির ঘটনা সশস্ত্র বাহিনীর ওপর বড় আঘাত ছিল: প্রধানমন্ত্রী জর্ডানের ঘাঁটিতে মিসাইল আঘাত হানার দাবি ইরানের
Advertise with us

মোদিকে ‘ভালো বন্ধু’ বলে বাণিজ্য চুক্তি নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোদিকে ‘ভালো বন্ধু’ বলে বাণিজ্য চুক্তি নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, ওয়াশিংটন ও নয়াদিল্লি খুব শিগগিরই একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে। হোয়াইট হাউসে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করি। তিনি আমার একজন ভালো বন্ধু এবং আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

তবে একই সঙ্গে ট্রাম্প তার দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, বিগত বছরগুলোতে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ভারত বছরের পর বছর ধরে এই দেশের (যুক্তরাষ্ট্র) সুযোগ নিয়েছে। তারা আমাদের ওপর বিশাল শুল্ক আরোপ করেছিল, অথচ নিজেরা কিছুই দেয়নি।

এর উদাহরণ হিসেবে বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লে-ডেভিডসনের প্রসঙ্গ টেনে ট্রাম্প অভিযোগ করেন, ভারতের উচ্চ শুল্কের কারণে আগে কোম্পানিটি সেখানে বাজার পাচ্ছিল না।

ভারত দীর্ঘদিন ধরে এই অসম বাণিজ্য ব্যবস্থার সুবিধা নিয়েছে উল্লেখ করে ট্রাম্প এর জন্য আগের মার্কিন প্রশাসনগুলোকেও দায়ী করেন। তিনি বলেন, ভারত বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়েছে। আমি তাদের দোষ দিই না, দোষ আমাদেরই; কারণ আমাদের এখানে কিছু বোকা মানুষ ছিল। আপনারা সবাই তা জানেন।

তবে বর্তমান পরিস্থিতির পরিবর্তন হয়েছে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন পরিস্থিতি ঠিক উল্টো এবং আমরা ভারতের সঙ্গে বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করছি। সূত্র: উইয়ন নিউজ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়