শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি টানা ১৭ হাজার কিলোমিটার উড়ে অস্ট্রেলিয়ায় পৌঁছাল কোয়ান্টাসের নতুন উড়োজাহাজ তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ নরেন্দ্র মোদির রাষ্ট্রপতি পদত্যাগ করছেন কি না, তাকেই জিজ্ঞেস করুন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন? মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Advertise with us

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের বাজেটের ওপর আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হয়। প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব এবং জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে বিধি-৭১ অনুযায়ী উত্থাপিত নোটিশ নিষ্পত্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া জ্বালানি খাতসংক্রান্ত একটি বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে।

বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শনিবার রাত থেকে সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ ক্ষতিকর দ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাজেট পাসের পাশাপাশি চলতি অধিবেশনে সংবিধান সংস্কার ও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও আলোচনা হতে পারে।

এর আগে, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে ৯৪টি বিল পাস এবং একাধিক সংসদীয় কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়