
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ জুন ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি তাদের আকার ছোট করার প্রথম পদক্ষেপ হিসেবে আগামী সপ্তাহে মূল সংবাদ বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে সোমবার (১৫ জুন) ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শত শত মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বিবিসির সব বিভাগকে তাদের খরচের প্রায় ১০ শতাংশ (এক-দশমাংশ) কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই সামগ্রিক পরিকল্পনার ফলে প্রতিষ্ঠানটি থেকে দুই হাজার কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আর এই প্রক্রিয়ায় বিবিসির সংবাদ বিভাগই আগামী সপ্তাহে সবার আগে তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে। সূত্র: রয়টার্স
