সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায়, উৎপাদনে ফিরতে পুরোপুরি প্রস্তুত সিইউএফএল উন্নত চিকিৎসার জন্য আহত সেনা কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইন বুলিং-হয়রানি প্রতিরোধে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর আদালতের রায় বা আদেশের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের আজ আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে বান্দরবানে শসার বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার চট্টগ্রামে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচার চেয়ে পরিবারের আবেদন
Advertise with us

পাথরঘাটায় তেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাথরঘাটায় তেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা

বরগুনার পাথরঘাটা উপকূলে হঠাৎ জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। এতে ঈদের ঠিক আগে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন জেলে, ট্রলার মালিক ও আড়তদাররা।

স্থানীয় জেলে ও সচেতন মহলের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে ইরান, ইসরাইল ও আমেরিকার উত্তেজনা এবং হরমুজ প্রণালি বন্ধ হওয়ার খবর প্রকাশের পর থেকেই এলাকায় জ্বালানি তেল নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে।

তবে অনেকের মতে, দেশে তেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রির আশায় তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

এদিকে ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। প্রতি বছর ঈদের আগে গভীর সমুদ্রে মাছ শিকার করে সেই আয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন করেন উপকূলের জেলেরা। কিন্তু এ বছর জ্বালানি তেলের অভাবে তাদের সেই আশা ভেঙে যেতে বসেছে।

উপকূলের জেলেদের দাবি, দ্রুত জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করে বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তা না হলে ঈদের আগ মুহূর্তে হাজারো জেলে পরিবার চরম দুর্ভোগে পড়বে।

স্থানীয় জেলে মো. জাকির বিশ্বাস বলেন, দোকানগুলোতে তেল মজুত আছে। কিন্তু আমরা কিনতে চাইলে বলে তেল নেই। তাই সাগরে যেতে পারছি না। ভেবেছিলাম ঈদের আগে মাছ ধরে ভালো টাকা পাব এবং পরিবার নিয়ে ঈদ করব। কিন্তু মনে হচ্ছে এ বছর আর সেই আশা পূরণ হবে না।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার বিভিন্ন জ্বালানি তেলের দোকানে পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামের আশায় তেল গোপনে মজুত করে রেখেছে। এর ফলে সমুদ্রগামী ট্রলারগুলো প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ঘাটে বসে থাকতে বাধ্য হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক ট্রলার ইতোমধ্যে সমুদ্রে যাওয়ার জন্য বাজার-সদাই ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করে ঘাটে অপেক্ষা করছে। কিন্তু জ্বালানি তেল না পাওয়ায় তারা গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে না। এতে জেলে, আড়তদার ও ট্রলার মালিকদের লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার জানান, যদি কোনো ব্যবসায়ী জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে তবে তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়