বুধবার ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস সংসদে নিষ্প্রভ জামায়াত, এমপিদের ভূমিকায় বিব্রত শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ শাহ আমানতে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগে ভাটা পড়েছে জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী বেনাপোল কাস্টম হাউসে ৪ হাজার ৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
Advertise with us

খামেনির জানাজায় ট্রাম্পের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ ও হত্যার ডাক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খামেনির জানাজায় ট্রাম্পের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ ও হত্যার ডাক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শেষকৃত্য শোভাযাত্রায় অংশ নেওয়া শোকাহত মানুষের একটি অংশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভমূলক কর্মসূচি পালন করেছে। শোভাযাত্রায় ট্রাম্পের প্রতিকৃতিতে প্রতীকীভাবে পাথর নিক্ষেপের পাশাপাশি ইংরেজি ও ফারসি ভাষায় লেখা ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’ স্লোগানসংবলিত একটি বড় ব্যানারও প্রদর্শন করা হয়।

ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার তেহরানের আজাদি স্ট্রিটে অনুষ্ঠিত শোক মিছিলে অংশ নেওয়া অনেকেই ট্রাম্পের প্রতিকৃতিতে ছোট ছোট পাথর নিক্ষেপ করেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি ইসলামের হজের অন্যতম আনুষ্ঠানিকতা ‘রমি আল-জামারাত’ বা ‘শয়তানকে পাথর নিক্ষেপ’-এর প্রতীকী অনুকরণ, যা অশুভ শক্তিকে প্রত্যাখ্যান করার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

শোভাযাত্রায় কয়েক মিটার দীর্ঘ একটি ব্যানার বহন করতে দেখা যায়, যাতে ইংরেজি ও ফারসি ভাষায় লেখা ছিল, ‘উই উইল কিল ইউ ট্রাম্প’। ব্যানারটি খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের প্রতীক হিসেবে প্রদর্শন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে আয়াতুল্লাহ খামেনি নিহত হন। এরপর সোমবার রাজধানী তেহরানে তার প্রধান শেষকৃত্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে ভোর থেকেই বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এর আগে শুক্রবার থেকে আনুষ্ঠানিক শোকানুষ্ঠান শুরু হয়। সপ্তাহান্তজুড়ে তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় কোরআন তেলাওয়াত, শোকগাথা পাঠ এবং দোয়া-মাহফিলের মধ্য দিয়ে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানান। রোববার সেখানে খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের জানাজায় দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারাও অংশ নেন।

সোমবারের শোভাযাত্রা শেষে মরদেহ কুম শহরে নেওয়া হয়েছে। এরপর ইরাকের নাজাফ ও কারবালায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে বৃহস্পতিবার ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)–এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেককে লাল পতাকা বহন করতে দেখা গেছে। তাদের দাবি, খামেনির হত্যার বিচার ও প্রতিশোধের দাবি এখনও বহাল রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়