বুধবার ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক: মেয়র শাহাদাত কুমিল্লা শিক্ষাবোর্ডের মূলফটক বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা পূর্বসূচি অনুযায়ী চলবে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি,বন্যার শঙ্কা কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার মাঝ নদীতে আটকা হাতিয়ার ফেরি, ব্যাহত নৌ চলাচল ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় অবৈধ ৯ টন জিরা জব্দ তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় অবৈধ ৯ টন জিরা জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় অবৈধ ৯ টন জিরা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে প্রায় ৯ টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। জিরাগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে ভারতীয় ৮ হাজার ৭৩০ কেজি (প্রায় ৯ টন) অবৈধ জিরা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত জিরা ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়াসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবি টহল জোরদারের পাশাপাশি আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়