বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিশ্বের সব সমস্যার সমাধান করা সম্ভব না হলে ও, চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান রাজধানীর যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরলেই জেলে যেতে হবে: শামা ওবায়েদ সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু,গুরুত্বর অবস্তায় হয়ে হাসপাতালে স্বামী ও দুই সন্তান পাঁচ মাসে রেকর্ড ২.০৪৭ বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার বাঁধনের প্রসঙ্গে ফারুকী, সরকারের ভেতরে বসে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অস্বস্তিকর,ভারত সরকারের এ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত: তথ্য উপদেষ্টা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, পা দিয়ে ময়দা মাখিয়ে তৈরি হচ্ছে চানাচুর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ
Advertise with us

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) রুল জারির তথ‍্য নিশ্চিত করেছেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান

এর আগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ধারা ২৬ এর অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (কমপক্ষে স্নাতক) নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

এলজিআরডি সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট দায়ের করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো.তানভীর আহমেদ খান।

আইনজীবীরা জানান, একজন চেয়ারম্যানকে নানান ধরণের ক্ষমতা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাম আদালত পরিচালনা করার ক্ষমতা। সেখানে ৩ লাখ টাকা মূল্যের মামলা পরিচালনা করতে পারেন। অথচ এই ক্ষমতা যে ম্যাজিস্ট্রেটের রয়েছে তাকে আইনে স্নাতক সম্পন্ন করে বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এখানে চেয়ারম্যানের কোনও শিক্ষাগত যোগ্যতা লাগে না। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এ চেয়ারম্যানের যোগ্যতা সংক্রান্ত ২৬ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা চেয়ারম্যানের শিক্ষাগত যোগত্য নূন্যতম স্নাতক চেয়েছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়