মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাকিবের ফেরার প্রসঙ্গে যা বললেন হাবিবুল বাশার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিবের ফেরার প্রসঙ্গে যা বললেন হাবিবুল বাশার

দেশের ক্রিকেটে নতুন ভূমিকায় হাবিবুল বাশার। তিনি এখন বাংলাদেশ ক্রিকেট দলের (পুরুষ) প্রধান নির্বাচক। গুরুভার পেয়ে আজ (২৪ মার্চ) মিরপুরে বিসিবির কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে অনেক কথার ভিড়ের সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেন নতুন প্রধান নির্বাচক।

সাকিবকে বাংলাদেশের জার্সিতে ফেরাতে সরকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা চালাচ্ছে বিসিবি। দ্রুতই ইতিবাচক কিছুর আশাও করা হচ্ছে। এ নিয়ে জানতে চাইলে হাবিবুল বাশার বলেন, ‘সাকিব সম্পূর্ণ প্রস্তুত হয়েই জাতীয় দলে আসবে। তবে সাকিব কাল এসে পরশু খেলতে পারবেন না, তার প্রস্তুতির দরকার আছে, এটা আবেগের জায়গা না।’

নতুন নির্বাচক প্যানেল প্রসঙ্গে তার ভাষ্য ছিল এমন, ‘বিসিবির নতুন নির্বাচক প্যানেল পুরোপুরি কাজ শুরু করবে আগামী মাস থেকে। নতুন নির্বাচক যারাই এসেছেন, তাদের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক। সামনে অনেক বড় সিরিজ, ধারাবাহিকতা ধরে রাখা খুবই দরকার।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়