বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
Advertise with us

বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়ে ১০ বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়ে ১০ বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় প্রার্থনা

২০২৬ ফিফা বিশ্বকাপ উদযাপন উপলক্ষে সাময়িক ভিসায় কানাডায় গিয়ে অন্তত ১০ বাংলাদেশি নাগরিক রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম চেয়ে আবেদন করেছেন। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক বিভাগের (আইআরসিসি) সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে দেশটির সংবাদমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে।

প্রকাশিত তথ্যে জানা যায়, কানাডা ও যৌথ আয়োজকদের ব্যবস্থাপনায় জুনে অনুষ্ঠিত বিশ্বকাপে ম্যাচ দেখার কথা বলে কানাডার অস্থায়ী বসবাসের আবেদন অনুমোদন করিয়েছিলেন ২৬ হাজার ১১১ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে ২০ জুলাই পর্যন্ত ১৭৫ জন পরবর্তীতে দেশে ফিরে না গিয়ে কানাডা সরকারের কাছে শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করেন।

বাংলাদেশি আবেদনকারীদের বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে পরিসংখ্যানগত কারণে। জানা গেছে, বিশ্বকাপ দেখার জন্য বাংলাদেশ থেকে ২৮৫ জন ভিসা আবেদন করেছিলেন, যার মধ্যে কঠোর যাচাই-বাছাই শেষে মাত্র ৪৫ জনকে ভিসা দেয় কানাডা ইমিগ্রেশন। ওই ৪৫ জনের মধ্যে ১০ জনই কানাডায় পৌঁছানোর পর অ্যাসাইলামের আবেদন করেছেন। অর্থাৎ বাংলাদেশ থেকে ভিসা পাওয়া প্রতি পাঁচজনের একজন ম্যাচ উপভোগের অজুহাতে স্থায়ীভাবে কানাডায় থাকার পথ বেছে নিয়েছেন।

কানাডা ইমিগ্রেশন সূত্রে আরও জানা গেছে, সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন এসেছে আফ্রিকার দেশ ঘানা থেকে (২৫ জন)। এছাড়া মিশর, কলম্বিয়া ও কেনিয়া থেকে ১৫ জন করে এবং চীন, নাইজেরিয়া ও বাংলাদেশ থেকে ১০ জন করে নাগরিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন। তালিকায় নেপাল, পাকিস্তান, সেনেগাল ও ইকুয়েডরের দর্শনার্থীরাও রয়েছেন।

বিশ্বকাপ শুরুর পূর্বেই কানাডা কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছিল যে, কোনো টিকিটধারী যদি দেশে না ফেরার ঝুঁকি তৈরি করেন, তবে তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থান ও আশ্রয়ের আবেদন ঠেকানো যায়নি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কানাডার অভিবাসন বিভাগ। সূত্র: সিটিভি নিউজ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়