রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
১২ কেজি এলপিজির দাম বাড়লো ‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ,আটক ২৩ আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ ফিটনেসবিহীন যানবাহন বন্ধে বিআরটিএ’র সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
Advertise with us

হাক্কানি পাল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাক্কানি পাল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ শিল্প খাতের প্রতিষ্ঠান হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড উৎপাদন সক্ষমতা ও জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুটি নতুন প্রকল্পে বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এবং ২ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানির পরিচালনা পর্ষদ ১ আগস্ট অনুষ্ঠিত সভায় পেপার ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য একটি এফটিসি৫০০ টুইন স্ক্রু প্রেস (ডাবল হেলিক্স ক্রাউডেড পাল্প মেশিন) কেনার অনুমোদন দিয়েছে। এ যন্ত্র কেনা ও স্থাপনে আনুমানিক ৭২ লাখ টাকা ব্যয় হবে। পুরো অর্থই কোম্পানির নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।

কোম্পানিটি জানিয়েছে, নতুন যন্ত্রটি বর্তমানে ব্যবহৃত পুরোনো মেশিনের পরিবর্তে স্থাপন করা হবে। এর মাধ্যমে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, পাল্পের পানি অপসারণ (ডিওয়াটারিং) সক্ষমতার উন্নতি, ফাইবার পুনরুদ্ধার বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাস এবং কোম্পানির সামগ্রিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

পরিচালনা পর্ষদের মতে, এ বিনিয়োগ দীর্ঘমেয়াদে কোম্পানির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শেয়ারহোল্ডারদের জন্য টেকসই মূল্য সৃষ্টি করবে।

এদিকে একই সভায় কোম্পানির কারখানায় ৬১৫ কিলোওয়াট পিক (কেডব্লিউপি) ডিসি বা ৫০০ কিলোওয়াট এসি ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা (রুফটপ সোলার পাওয়ার সিস্টেম) স্থাপনেরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রকল্পে স্থাপন ব্যয়সহ মোট ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে। এ অর্থও কোম্পানির নিজস্ব তহবিল থেকেই অর্থায়ন করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে জ্বালানি দক্ষতা বৃদ্ধি পাবে, জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদে টেকসই উৎপাদন কার্যক্রমে সহায়তা করবে।

পরিচালনা পর্ষদ আরও সিদ্ধান্ত নিয়েছে, পরিচালনাগত প্রয়োজন ও অর্থের প্রাপ্যতা অনুযায়ী প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

আধুনিক যন্ত্রপাতি ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ হ্রাস পাবে, যা দীর্ঘমেয়াদে কোম্পানির প্রবৃদ্ধি এবং সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ইতিবাচক রিটার্ন বা মূল্য সৃষ্টিতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়