শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গাজীপুর কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী: ইসি দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াতে নেতার মৃত্যু বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী ধানমন্ডি-গুলশান-বনানীর লেক দ্রুত পরিষ্কার ও আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু বাংলাদেশের, তাইজুল বললেন, ‘ভালো প্রস্তুতি হয়েছে’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু বাংলাদেশের, তাইজুল বললেন, ‘ভালো প্রস্তুতি হয়েছে’

দুটি ব্যাট হাতে নিয়ে হাসিমুখে অনুশীলনে এলেন তাসকিন আহমেদ। পরে অবশ্য তাঁকে দেখা গেল তাঁর মূল কাজ বোলিং অনুশীলনেই। পুরো দলের আগে অস্ট্রেলিয়ায় চলে যাওয়া তাসকিন যে বেশ চনমনে, তা অবশ্য বোঝা গেল বিসিবির পাঠানো ভিডিওতেই।

দীর্ঘদিন ধরে বয়ে চলা গোড়ালি ও কাঁধের চোটের জন্য পার্থে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন তিনি। পরে ৩১ জুলাই ঢাকা ছেড়ে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন তাসকিন। গতকাল রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিয়েছেন আরও ৮ ক্রিকেটার। তাঁরা এখনো দলের সঙ্গে যোগ দেননি।

বাকিরা আজ ডারউইনে প্রথমবারের মতো অনুশীলন শুরু করেছেন। ফিটনেস অনুশীলনের সঙ্গে তাঁরা করেছেন ব্যাটি-বোলিংও।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘(বাংলাদেশ থেকে) যাত্রাটা ভালো ছিল। কারণ, আসার সময় আমরা একটা ট্রানজিট পেয়েছি। ওখানে যথেষ্ট বিশ্রাম পাওয়া গেছে।’

৫ আগস্ট পর্যন্ত অনুশীলনের পর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে আবার দুই দিন অনুশীলন করবে তারা। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট আর ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু দ্বিতীয় টেস্ট।

প্রথম দিনের অনুশীলন নিয়ে তাইজুল বলেন, ‘সবকিছু মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। প্রথম দিনের অনুশীলনটা ভালো হয়েছে। উইকেট, ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং, সব ধরনের অ্যাকটিভিটি আমরা করতে পেরেছি।’

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলার আগে চোটের ধাক্কা ভালোভাবেই লেগেছিল বাংলাদেশ দলে। তারকা পেসার নাহিদ রানা ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই।

লিটন দাস ও শরীফুল ইসলামও প্রথম ম্যাচের দলে ছিলেন না। শেষ পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোনোয় লিটনকে ফেরানো হয়েছে প্রথম টেস্টের দলে, শরীফুল যোগ দিতে পারেন দ্বিতীয় ম্যাচের আগে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১টিতে জিতেছে বাংলাদেশ। ২০১৭ সালে মিরপুরের জয় ছাড়া হার বাকি ৫ ম্যাচেই। ৩টি আবার ইনিংস ব্যবধানে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়