শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী শাহজালালে বিমানবন্দরে প্রযুক্তিহীন তল্লাশি,যাত্রীদের ভোগান্তির অভিযোগ আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই জাদুঘর জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, দুঃখ প্রকাশ মন্ত্রণালয়ের অহেতুক ইস্যু তৈরি করে স্বৈরাচারের পথ সুগম করছেন: প্রধানমন্ত্রী আমরা পথ হারিয়ে ফেললে জুলাই জাদুঘরে খুঁজে নেব:ড. ইউনূস জুলাই ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসেনি: নাহিদ ইসলাম শহীদের নামে হবে এলাকার সড়ক-প্রতিষ্ঠান, প্রতিটি অপরাধের বিচার হবে: প্রধানমন্ত্রী দুই হাত প্রসারিত করা সেই আবু সাঈদের কাছে হাসিনার পতন
Advertise with us

চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

মারা গেছেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধ‌রে ব্লাড ক্যানসা‌রের সঙ্গে লড়াই করছিলেন প্রদীপ রাওয়াত। অভিনেতার ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। তাঁর মৃত্যুর খব‌রে শো‌কের ছায়া নেমে এসেছে ভারতীয় শোবিজ ইন্ডা‌স্ট্রিতে।

চার দশকের বেশি সময়ের কর্মজীবনে হিন্দি, তেলেগু, তামিল, নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক সিনেমা ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। শুরুটা হয়েছিল টেলিভিশনে। বি আর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর আসেন বড় পর্দায়।

নব্বইয়ের দশকে ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ ও ‘মেজর সাব’-এর মতো সিনেমায় অভিনয় করে বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করেন। ২০০১ সালে ‘লগান’ সিনেমায় দেবা সিং সোধি এবং ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় তাঁকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। এর আগে ২০০৫ সালে সূর্য অভিনীত তামিল ‘গজনি’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়