সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অপ্রতিমের বাবাকে ফোনে গভীর শোক ও সমবেদনা জানালেন জামায়াত আমির ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ট্রেন টাঙ্গাইল পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চাঁদপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলা ভাষায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী মাঝিদের বঙ্গোপসাগরের গভীরে না যেতে নির্দেশ আবহাওয়া অধিদফতরের রাতের খাবার খেয়ে অসুস্থ কুষ্টিয়ায় ১০ পুলিশ সদস্য অপ্রতিমকে হত্যা করা হয়েছে আইফোনের জন্য: পুলিশ সুপার রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে, স্থানীয় জনতার হাতে আটক যুবক পদ্মা সেতুতে মিনিট্রাককে বাসের ধাক্কা, আহত ৯
Advertise with us

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে নতুন সিনেমায় প্রীতি জিনতা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে নতুন সিনেমায় প্রীতি জিনতা

দীর্ঘদিন পর বড় পর্দায় নতুন চরিত্রে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় তিনি অভিনয় করেছেন ‘হামিদা’ চরিত্রে, যা তার অভিনয়জীবনের অন্যতম আবেগঘন অভিজ্ঞতা হয়ে উঠেছে।

সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতি জানান, দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার গল্প তাকে গভীরভাবে স্পর্শ করেছে। বিশেষ করে একজন মা ও পরিবারের সদস্য হিসেবে তিনি চরিত্রটির অনুভূতি নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে পেরেছেন। তার ভাষায়, প্রতিকূল সময়েও আশার আলো ধরে রাখার বার্তাই ছবিটির সবচেয়ে শক্তিশালী দিক।

প্রীতি বলেন, মা হওয়ার পর তিনি আরও ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন যে দেশভাগের মতো ভয়াবহ পরিস্থিতিতে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছিল। তাই ‘হামিদা’ চরিত্রে অভিনয়ের সময় পরিবারকে রক্ষা করার সংগ্রাম ও মানসিক যন্ত্রণা তিনি অনেক বেশি অনুভব করেছেন।

ছবির একটি ট্রেনভিত্তিক আবেগঘন দৃশ্যের কথাও উল্লেখ করেন অভিনেত্রী। তিনি জানান, দৃশ্যটি তার জন্য ছিল অত্যন্ত কষ্টকর ও আবেগপূর্ণ। যদিও সহশিল্পী সানি দেওলের এ ধরনের পটভূমিতে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল, তার কাছে পুরো অভিজ্ঞতাটি ছিল একেবারেই ভিন্ন।

অন্যদিকে পরিচালক রাজকুমার সন্তোষী জানিয়েছেন, ‘বাটওয়ারা ১৯৪৭’ শুধু দেশভাগের গল্প নয়, এটি পরিবার, সম্পর্ক, দায়িত্ববোধ এবং আত্মসম্মানের গল্পও। ছবিতে সানি দেওল অভিনীত ‘সিকান্দার মির্জা’ চরিত্রের সিদ্ধান্তে পরিবার সংকটে পড়লেও পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে সম্পর্কের এক মানবিক দিক তুলে ধরা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়