শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গঙ্গার পানি নিয়ে নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চুয়েটে তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী অভিযানে ৬২৪ জন আটক বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা সরকার সাত মাসে ২ বার জ্বালানির দাম বাড়িয়ে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে: এবি পার্টি পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫ দিন ভেসে থাকা ১৮ জেলেকে উদ্ধার
Advertise with us

নাটোরে গরুবাহী গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাটোরে গরুবাহী গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

আজ (শনিবার, ৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন গরু ব্যবসায়ী আব্দুর রহমান, আক্কাছ আলী ও তার বড় ভাই জাহাঙ্গীর আলমের বাড়ি বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকায়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী আব্দুর রহমানের মৃত্যু হয়।

এসময় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলী নামে আরেক গরু ব্যবসায়ী নিহত।

পরে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে জাহাঙ্গীর আলম নামে আরও এক গরুর ব্যবসায়ীর মৃত্যু হয়।

তবে দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় হাইওয়ে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়