সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ‌‌‌‌’ই-বুক’‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‍‍ প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র গ্যাস সংকটে আরও বড় হয়েছে গাড়ির লাইন আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: জামায়াত সেক্রেটারি সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপির সরকার
Advertise with us

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসটিসহ অন্তত ১১ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসটিসহ অন্তত ১১ মরদেহ উদ্ধার
  1. রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি অবশেষে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেনের সাহায্যে বাসটিকে নদী থেকে টেনে উপরে তোলা হয়।

এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মার গভীর জলে তলিয়ে যায়। কুষ্টিয়া থেকে আসা বাসটিতে প্রায় ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মাত্র সাতজন যাত্রী কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ জানিয়েছেন, উদ্ধার অভিযানের এই পর্যায়ে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে দুই নারীর মরদেহ শনাক্তের পর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে নিখোঁজ যাত্রীদের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৪০ জনের মতো যাত্রী পানির নিচে আটকা পড়েছিলেন। নিখোঁজদের সন্ধানে এখনো ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে। উদ্ধারকাজে সহায়তা করছে পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ দল।

বাসটি উদ্ধার হলেও ভেতরে আরও যাত্রী আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারীরা জোর তৎপরতা চালাচ্ছেন। তবে পদ্মার তীব্র স্রোত ও প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়