শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী একযোগে পুলিশের ৪৯ ইন্সপেক্টরকে বাধ্যতামূলক অবসর চট্টগ্রামে বিলের মাঝে রাতে আওয়ামী লীগের মশাল মিছিল সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত ১ ব্যাটারিচালিত রিকশা নিয়ে সরকারের নতুন উদ্যোগ নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, বিএনপির দল ও সরকারের তিন পদে সম্ভাব্য উত্তরসূরি কারা ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ ছড়িয়ে পড়া প্রচারণা অসত্য-দাবি পুলিশের গ্যাস-বিদ্যুৎ সমস্যায় ভোগান্তিতে শিল্প উদ্যোক্তারা: জ্বালানিমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক: পুরনো কাঠামো বনাম নতুন বাস্তবতা
Advertise with us

মারা গেছেন সাবেক এমপি ও বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মারা গেছেন সাবেক এমপি ও বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলাম

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছোট ভাই তৌফিকুল ইসলাম।

তিনি জানান, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন রফিকুল ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা বিমান বাহিনীর শাহি জামে মসজিদে জানাযা নামাজ শেষে বিমান বাহিনীর গোরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে শিক্ষা গ্রহণের পর ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক কর্মজীবন শুরু হয়।

বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি এনডিইউ ও পিএসসি ডিগ্রি অর্জন করেন। মেধা, দক্ষতা ও নেতৃত্বের গুণে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদে উন্নীত হন। ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার পর তাঁর কোর্সমেট ফখরুল আজম বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব নেন।

অবসরের পর মুহাম্মদ রফিকুল ইসলাম রাজনীতিতে সক্রিয় হন। বাংলাদেশ আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়