মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিশুদের পড়াশোনার সাথে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী সরকার বাধ্য হয়ে এলপিজির মূল্য সমন্বয় করেছের: ডা. জাহেদ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশ সাংবাদিকদের ওপর হামলা: রাবি জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি আড়াই মাসের একটি কন্যাসন্তান রেখে পরপারে কনস্টেবল আলামিন, মায়ের আহাজারি শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে স্বস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা, পালানোর নাটক সাজায় পুলিশ বিশ্ব শিক্ষক দিবসে ১০১ জন শিক্ষককে জাতীয় সম্মাননা দিয়েছে প্রধানমন্ত্রী
Advertise with us

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সতীশ চন্দ্র রায় (৯৫) মারা গেছেন। গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) রাত ১০টার দিকে বার্ধক্যজনিত জটিলতায় দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ছেলে অরবিন্দু রায় জানান, আজ (বুধবার, ১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে মোস্তফাবাদ গ্রামে পারিবারিক শ্মশানে সতীশ চন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর মোস্তফাবাদ গ্রামে জন্ম নেনে। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন তিনি। শিক্ষকতা করলেও পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তৎকালীন দিনাজপুর-৭ এবং পরবর্তীতে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সতীশ চন্দ্র। পরে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়