মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির হবিগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগ ও ভিডিও ভাইরাল, এএসআই ক্লোজড যেভাবে দেখা যাবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমান মুক্তাদিরকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের আমন্ত্রণ নাছিরের পুলিশের সঙ্গে সংঘাতের পর আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান বাংলাদেশের সদ্য নির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো ভারতকে বুঝতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশুদের পড়াশোনার সাথে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী সরকার বাধ্য হয়ে এলপিজির মূল্য সমন্বয় করেছের: ডা. জাহেদ
Advertise with us

হবিগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগ ও ভিডিও ভাইরাল, এএসআই ক্লোজড

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগ ও ভিডিও ভাইরাল, এএসআই ক্লোজড

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ প্রশাসনের এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

জানা গেছে, একই সঙ্গে অভিযোগের বিষয়টি তদন্তে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিউর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

একটি সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি চলতি বছরের মার্চ মাসে ধারণ করা। এতে মামলা সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছ থেকে এএসআই অতনু বণিক টাকা নিচ্ছেন—এমন দৃশ্য দেখা যায়। টাকা চাওয়া ও হস্তান্তরের দৃশ্য গোপনে ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি পুলিশ সুপারের নজরে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে এএসআই অতনু বণিককে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি তাঁর নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ভিডিওটির সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং এএসআই অতনু বণিকের ভূমিকা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গতকাল ৫ অক্টোবর একই থানার আরেক এএসআই ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পর তাকেও পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়