সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ‌‌‌‌’ই-বুক’‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‍‍ প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র গ্যাস সংকটে আরও বড় হয়েছে গাড়ির লাইন আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: জামায়াত সেক্রেটারি সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপির সরকার
Advertise with us

রাত ৮টায় আবারো ঈদের বিশষ পর্ব পুনঃপ্রচার ইত্যাদির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাত ৮টায় আবারো ঈদের বিশষ পর্ব পুনঃপ্রচার ইত্যাদির

ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রথম প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিভিশনে প্রচারের পরপরই অনুষ্ঠানটির বিভিন্ন গান, নাট্যাংশ ও বিশেষ পর্বের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক ও ইউটিউবে এসব অংশ ঘুরে বেড়াচ্ছে, চলছে আলোচনা ও প্রশংসা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে পুনঃপ্রচার করা হবে ঈদের বিশেষ এই পর্ব। আয়োজকদের মতে, দর্শকদের আনন্দ–বিনোদনে ‘ষোলকলা পূর্ণ’ একটি আয়োজন হিসেবেই এবারের ‘ইত্যাদি’ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বরাবরের মতো অনুষ্ঠানটি শুরু হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’ গান দিয়ে। এবারে গানটির পরিবেশনায় যুক্ত হয়েছেন এমন কিছু মানুষ, যাঁদের ‘ঘর’ নেই—ঘরহারা এই মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার একটি মানবিক প্রয়াসই তুলে ধরা হয়েছে এই পরিবেশনায়।

দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমীন। তাঁর সঙ্গে ছিলেন মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু এবং সংগীত পরিচালনায় ছিলেন উজ্জ্বল সিনহা। গানটির নির্মাণে বৈচিত্র্য আনতে এস কে জাহিদের পরিচালনায় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর কোরিওগ্রাফি যুক্ত করা হয়।

এবারের পর্বে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানটির কথা লিখেছেন এস এ হক অলিক, সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই। অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এই গানটির মাধ্যমেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বুবলী। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

বর্ণাঢ্য নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা ও টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।এবারের ‘ইত্যাদি’–তে দুটি ভিন্ন বিষয় নিয়ে দুটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা পরিবেশিত হয়। একটি নাট্যাংশে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। অন্যটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।

নৈতিকতা ও সামাজিক অবক্ষয় নিয়ে তৈরি দলীয় সংগীতেও ছিল আলাদা আকর্ষণ। এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ ও মডেল–অভিনেত্রী সাবিলা নূর। তাঁদের সঙ্গে নৃত্যে অংশ নেন ইত্যাদির নিয়মিত শিল্পীরা।

প্রতিবারের মতো এবারও দর্শক নির্বাচনপ্রক্রিয়ায় ছিল ভিন্নতা। ‘তালা’র প্রতীকী চিত্রের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে বিশেষ পর্বে মুখোমুখি হন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। তাঁর তাৎক্ষণিক অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

ঈদের এই বিশেষ পর্বে শতাধিক বিদেশির অংশগ্রহণে পরিবেশিত হয়েছে একটি শিক্ষণীয় নাটিকা ও নৃত্য, যা দর্শকদের কাছে আলাদা মাত্রা যোগ করেছে। পাশাপাশি ছিল প্রায় ডজনখানেক বিদ্রূপাত্মক ও রসালো নাট্যাংশ, যেখানে দেশের শীর্ষস্থানীয় তারকারা অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়