রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর রংপুর হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী ডিএমপির তিনজন ডিসি ও পাঁচজন এডিসির নতুন দায়িত্ব গ্রহণ সুনামগঞ্জে সড়ক প্রস্তুতের কথা বলে গাছ কাটছে বনবিভাগ, তথ্য নেই সড়ক বিভাগের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলায় জামিন পেয়েছে সাবেক চিফ হুইপ স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চরভদ্রাসন হাসপাতালে ১৫১ শয্যা উন্নীত করার ঘোষণা শিক্ষা খাতকে পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন ছিনতাইকালে শিক্ষিকা রনজিলার মৃত্যু, সন্দেহভাজন ছিনতাইকারী ও সহযোগী গ্রেপ্তার বৈরী আবহাওয়া দুই দফায় ঢাকায় নামল চায়না ইস্টার্নের ফ্লাইট ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
Advertise with us

চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিন চাহিদামত গ্যাস না পাওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন চালকরা। এদিকে, বাড়তি ভাড়ার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারির কথা জানিয়েছে বিআরটিএ।

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যায় আগস্ট মাসের শুরু থেকে গ্যাস সংকট দেখা দেয় বন্দর নগরী চট্টগ্রামে। এরপর থেকে নগরীর সিএনজি পাম্পের সামনে ছিলো সিএনজি চালিত গাড়ির দীর্ঘ সারি।

তবে গত কয়েকদিন ধরে কেটে গেছে সেই সংকট। গ্যাস স্টেশনে নেই গাড়িরর দীর্ঘ লাইন। স্বাভাবিকভাবেই গ্যাস পাচ্ছেন চালকরা।

তারপরও গ্যাস সংকটকে পুঁজি করে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে সিএনজি চালিত অটোরিকশা ও গণপরিবহণ চালকদের বিরুদ্ধে। এ নিয়ে গাড়ির সহকারি ও যাত্রীদের সঙ্গেও চলছে বাকবিতণ্ডা।

সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘এভাবে বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তাফা বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান চালানো হচ্ছে।’

২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনা ঘটে। ভাসমান টার্মিনালের একটি এফএসআরইউ ক্ষতিগ্রস্থ হয়। এতে সারা দেশেই কমে যায় গ্যাস সরবরাহ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়