মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিক্ষাক্ষেত্রে এবারের বাজেটে বড় বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ১ আনসার-ভিডিপিকে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে বলেন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে ভালো অবস্থায় আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি: তথ্য উপদেষ্টা হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু স্থানীয় নির্বাচনে প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখাসহ ৯ দফা দাবি জামায়াতের ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের বিষয়টিও দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Advertise with us

মক্কা প্যাক্ট চুক্তি ইতিবাচক মনে করছে এনসিপি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মক্কা প্যাক্ট চুক্তি ইতিবাচক মনে করছে এনসিপি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে এনসিপি। তবে এ বিষয়ে দলের উপকমিটি বিশেষভাবে নজর রাখছে।

আজ (সোমবার, ৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, মক্কা প্যাক্ট বা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি হলো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সই করা একটি ত্রিপক্ষীয় সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি।

সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কমে গিয়েছিল। বিএনপি আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে টিকিটের দামও বেড়েছে।’

গ্যাস-বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের পর প্রতিটি সেক্টরে মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।’ এতে নাভিশ্বাস অবস্থা জনগণের। দ্রুতই এ থেকে পরিত্রাণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়