সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পদ্মা সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে, আহত ৮ ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনিয়মে এসিল্যান্ডসহ ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে ‘খেলা করছে’: স্বাস্থ্যমন্ত্রী সারা দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় আসতে যাচ্ছে এক বিরাট পরিবর্তন জামালপুর সীমান্তে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করে বিজিবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাশের হার ৬৫.১০ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন নোবিপ্রবি উপাচার্য, সমাবর্তনে উপস্থিত থাকার আমন্ত্রণ রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ রাবি থিয়েটার বিভাগের শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী মক্কা প্যাক্ট চুক্তি ইতিবাচক মনে করছে এনসিপি: আসিফ মাহমুদ
Advertise with us

ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩১ আগস্ট) সকালে ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঠাকুরবাড়ির মোড়ে পৌঁছালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও চারজন আহত হন।

এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত চারজনকে গুরুতর অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট টিম ঘটনাস্থলে আসছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়