শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ হুইল চেয়ারে করে অধিবেশনে মির্জা আব্বাস, স্বাগতম জানিয়েছেন স্পিকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি আসিফ মাহমুদসহ ৪ জনের তথ্য চেয়ে বীমা খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করলো আইডিআরএ হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ রাষ্ট্রপতির ঝিনাইদহে সাড়ে তিন লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার রাষ্ট্রীয় তেল শোধনাগার প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে আইএসডিবি মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে ২০২৭ সালে ৮ থেকে ১৭ জানুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী কওমি-হিফজ শিক্ষার সঙ্গে সরকারের যে কমিটমেন্ট ছিল, তা রাখা হয়নি: জামায়াত আমির
Advertise with us

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি আসিফ মাহমুদসহ ৪ জনের তথ্য চেয়ে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি আসিফ মাহমুদসহ ৪ জনের তথ্য চেয়ে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের সকল নথিপত্র চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সিন্ডিকেটে স্বয়ং যুব ও ক্রীড়া সচিবও অভিযুক্ত বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।

আজ বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এসব কথা বলেন দুদক সচিব। তিনি জানান, অভিযুক্ত ৪ জনের বিষয়ে তথ্য চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার বিষয়টি সার্বিক অনুসন্ধানেরই অংশ।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের অনুসন্ধান তালিকায় থাকা ৪ জন হলেন: সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তৎকালীন ও বর্তমান যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদ।

হিসাব বহির্ভূত কয়েকটি কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে এই ৪ জনের বিরুদ্ধে। দুদকে জমা হওয়া সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী, এই সিন্ডিকেটটি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রায় ৪ কোটি ২৬ লাখ টাকার আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত।

উল্লেখ্য, গতকাল বুধবার দুদকের মুখপাত্র গণমাধ্যমকে জানান, আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

পরবর্তীতে গতকাল রাতে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ তাঁর বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ নাকচ করে দেন এবং সরকার বিরোধী পক্ষকে দমন করতে দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন। এসময় তিনি দুদক মুখপাত্রের বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারিও দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়