শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি বিনা টিকিটে দীর্ঘদিন ধরে যাতায়াত, ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষকে দিলেন ২৫ হাজার টাকা ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ নিয়ে দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী দেশ গঠনে উদ্যোক্তা ও ব্যবসায়ী সকলকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারকে আন্তর্জাতিক ভাবে গড়ে তুলতে নেওয়া হচ্ছে মেগা মাস্টারপ্ল্যান রামপালে বিমানবন্দর নির্মাণে আশার আলো দেখাচ্ছে চীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারাই বর্তমান সরকারের সময় বড় প্রাপ্তি: রিজভী মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী
Advertise with us

ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ নিয়ে দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ নিয়ে দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে সাধারণ মানুষ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না এবং এর জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) অর্থনৈতিক অঞ্চল ও সুগার মিল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। চ্যানেলপ্যাক সাবস্ক্রাইব

তিনি বলেন, ‘দ্বিতীয় পর্যায়ে সরকারিভাবে পঞ্চগড়ে সোলার প্রজেক্ট স্থাপনের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ অঞ্চলের জন্য সোলার প্রজেক্ট অত্যন্ত উপযোগী। খুব দ্রুত এ সোলার প্রজেক্টগুলোর নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এর মাধ্যমে গ্রামীণ জনপদের বিদ্যুতের চাহিদা দূর করার পাশাপাশি স্থানীয় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

পঞ্চগড় সুগার মিল সম্পর্কে তিনি বলেন, ‘সুগার মিলের মতো এর কর্মকর্তা কর্মচারীর পরিবারেও মরিচা পড়ে গেছে। তারা বিকলাঙ্গ হয়ে গেছে। এ বন্ধ্যত্ব দূর করার চেষ্টা করা হচ্ছে।’

এসময় পঞ্চগড়ের দেবীগঞ্জের অর্থনৈতিক অঞ্চল ও বন্ধ সুগার মিল চালু করাসহ জেলায় শিল্পায়নে আগ্রহ প্রকাশ করেছে চীনের ব্যবসায়ীক প্রতিষ্ঠান জুলং গ্রুপ।

চায়না জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং বলেন, ‘এটি খুবই চমৎকার একটি কারখানা। অবকাঠামো এবং আকার সবটাই বেশ ভালো। আমার মনে হয়, এ চিনিকলটিকে একটি ‘নতুন জীবন’ দেয়ার জন্য আমাদের সুযোগ খোঁজা উচিত।’

‘আপনাদের জন্য এখানে কিছু করার উদ্দেশ্যে আরও বিনিয়োগকারী একত্রে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা আমি করব। চীনে আমাদের ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং এখন আমরা বৈশ্বিক বিস্তারের চেষ্টা করছি।’

‘সত্যি বলতে, গত ১০ বছর ধরে আমরা বাংলাদেশে কিছু ব্যবসা করেছি। আমার বিশ্বাস, বাংলাদেশের জন্য নতুন কিছু করার ক্ষেত্রে এটি আমাদের জন্য একটি নতুন সুযোগ।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়