বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ আরোহী নিহত রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ আরোহী নিহত যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে গভর্নর নির্বাচিত জর্জিয়ার বটমস ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য, হাজির হচ্ছেন না ফুয়াদ বাংলাদেশ সফরে এসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সিঙ্গাপুরের প্রতি সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য ১০০ টাকায় করা যাচ্ছে অটোরিকশার নিবন্ধন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশার মোবাইল কাভারে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’ ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে
Advertise with us

মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে উদ্যোগ মালয়েশিয়ায়

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে উদ্যোগ মালয়েশিয়ায়

রোহিঙ্গা শরণার্থীসহ মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। এ লক্ষ্যে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে কূটনৈতিক সমাধানের পথে এগোচ্ছে মালয়েশিয়া। এর অংশ হিসেবে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই সপ্তাহ আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিসভাকে এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন তিনি।

মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বাণিজ্য বজায় রাখতে মালয়েশিয়া প্রস্তুত। তবে দেশটিকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার দায়িত্বও পালনের তাগিদ দেন আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা বন্ধু হতে পারি, আমরা বাণিজ্য করতে পারি, আমরা মিয়ানমারকে গ্রহণ করতে পারি। কিন্তু মিয়ানমারকেও তাদের নাগরিকদের গ্রহণ করতে হবে।’

মালয়েশিয়ায় থাকা প্রায় দুই লাখ মিয়ানমারের নাগরিককে একসঙ্গে ফিরিয়ে নেয়া সম্ভব না হলে, ধাপে ধাপে প্রত্যাবাসন নিশ্চিতের প্রস্তাবও দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘তারা যদি একবারে দুই লাখ মানুষকে নিতে না পারে, তাহলে ধাপে ধাপে তাদের ফিরিয়ে নিক। আমরা এ বিষয়ে সহায়তা করব।’

প্রাথমিকভাবে পাঁচ হাজার মিয়ানমারের নাগরিককে গ্রহণে দেশটি সম্মতি দিয়েছে বলেও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তবে প্রত্যাবাসনের আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়