সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত নেবে ইসি কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পাকুন্দিয়া যেন এক মরণ ফাঁদ এবার বৃদ্ধি পেতে যাচ্ছে বাসের ভাড়াও, পুনর্নির্ধারণের বৈঠক বিআরটিএর বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম: রিজভী সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুদক গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সেনাপ্রধান চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার
Advertise with us

অপ্রতিমকে হত্যা করা হয়েছে আইফোনের জন্য: পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপ্রতিমকে হত্যা করা হয়েছে আইফোনের জন্য: পুলিশ সুপার

কুমিল্লায় স্কুলছাত্র ইশতিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

তিনি জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্ত করে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের একজন সাইফুল ইসলাম তুহিন (১৯)। অন্য দুজন অপ্রাপ্তবয়স্ক। এ ছাড়া এ ঘটনায় আটক মো. সিয়াম (১৯) নামের আরেক তরুণের সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, গত রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের দায়ের করা হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তুহিনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তুহিন অপরাধ স্বীকার করেছে।

পুলিশ সুপার জানান, গত শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অপ্রতিমের আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় তাদের সঙ্গে অপ্রতিমের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তুহিন লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। পরে ফাহাদ ও কামরুলও লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর অপ্রতিমের আইফোন নিয়ে তুহিন, ফাহাদ ও কামরুল ঘটনাস্থল ছাড়ে।

কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, অপ্রতিমের সঙ্গে অভিযুক্ত খুনিদের অসম বয়সী বন্ধুত্ব ছিল। হত্যাকারীদের কেউই অপ্রতিমের সহপাঠী নয়। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থী।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কোটবাড়ী-গন্ধমতি এলাকায় তাদের বাড়ি। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত।

পরিবারের তথ্য অনুযায়ী, গত শুক্রবার বিকেল তিনটার দিকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে ওই দিনই অপ্রতিমের বাবা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন শনিবার দুপুর একটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আড়াই কিলোমিটার দূরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অপ্রতিমের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

ছেলের লাশ পাওয়ার পর বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেছিলেন, ‘সম্ভবত আইফোনটিই তার মৃত্যুর কারণ হয়েছে।’

শুক্রবার রাতভর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে সানন্দা পাহাড়ের দিকে যেতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে সানন্দা এলাকার নূরে আলমের ছেলে তুহিন হিসেবে শনাক্ত করা হয়।

শনিবার রাতে সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে নিহত অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি উদ্ধার করে জেলা পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়