মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত নেবে ইসি কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পাকুন্দিয়া যেন এক মরণ ফাঁদ এবার বৃদ্ধি পেতে যাচ্ছে বাসের ভাড়াও, পুনর্নির্ধারণের বৈঠক বিআরটিএর বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম: রিজভী সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুদক গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সেনাপ্রধান চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার
Advertise with us

নারায়ণগঞ্জ গভীর রাতে পার্কিং করে রাখা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারায়ণগঞ্জ গভীর রাতে পার্কিং করে রাখা বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস. ও. ঈদগাহ মাঠ সংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, রাতে রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ারসার্ভিস। তবে ঘটনাটি নাশকতা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ঘটনার পর জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়