
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের ওপর উল্টে গেছে একটি বাস। এতে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালীর চাম্বল এলাকার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-ব-১১-০৪৩১।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটির চালক জোরে ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। বাসটি সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসচালক জোরে ব্রেক করেন বলে তারা জানতে পেরেছেন। এরপর বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
