মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত নেবে ইসি কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পাকুন্দিয়া যেন এক মরণ ফাঁদ এবার বৃদ্ধি পেতে যাচ্ছে বাসের ভাড়াও, পুনর্নির্ধারণের বৈঠক বিআরটিএর বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম: রিজভী সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুদক গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সেনাপ্রধান চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার
Advertise with us

বগুড়ায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়ায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় দুইজন নিহত

বগুড়ায় অজ্ঞাতনামা এক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

নিহতরা হলেন- কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।

জানা গেছে, সোমবার সকালে পাঁচজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নামে দুই যাত্রী মারা যান। আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দু’জনের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়