
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল (বুধবার, ২৪ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়ায় জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন প্রতিমন্ত্রী।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি আজও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করতে কষ্ট হয়, ঠিক তেমনি ২৪ এর পরাজিত শক্তিরও বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করতে কষ্ট হয়। এই দুই রাজনৈতিক শক্তির ঐক্য আমরা এদেশের রাজনীতিতে প্রায়শই দেখতে পাই।’
তিনি বলেন, ‘আমরা আবারও দেখতে পাচ্ছি মাত্র সাত মাস বয়সী একটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেই ঐক্য আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই এই দুই পরাজিত শক্তিকে সবাই মিলে মোকাবিলা করতে হবে।’
অনিন্দ্য ইসলাম বলেন, ‘গত সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলে জাতীয়তাবাদী দল খুব খারাপ ফলাফল করেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মধ্য দিয়ে কুষ্টিয়ায় সেই হারানো সম্মান ফেরত আনতে হবে।’
সাংগঠনিক এ মতবিনিময়ে দলের তৃণমূল পর্যায়ের নেতারাও তাদের বক্তব্যে দলের ভেতরের অনৈক্য বিভেদের কথা তুলে ধরেন।
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখসহ নেতাকর্মীরা।
