শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গঙ্গার পানি নিয়ে নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চুয়েটে তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী অভিযানে ৬২৪ জন আটক বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা সরকার সাত মাসে ২ বার জ্বালানির দাম বাড়িয়ে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে: এবি পার্টি পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫ দিন ভেসে থাকা ১৮ জেলেকে উদ্ধার
Advertise with us

ভারতের উত্তরপ্রদেশে পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে ৯ যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের উত্তরপ্রদেশে পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে ৯ যাত্রীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় অনেকে বাস থেকে ঝাপিয়ে পড়ে প্রাণ বাঁচান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জানা গেছে, বাসটি নয়ডা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

এ সময় আতঙ্কিত হয়ে কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে যমুনা এক্সপ্রেসওয়ের পাশে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা করার নির্দেশও দেন। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ কেউ দরজায় ধাক্কা দিলে ঘুম ভেঙে যায়।

তখন দেখি চারদিকে অনেক মানুষ। কোনো জিনিসপত্র নেওয়ার সুযোগ পাইনি, এমনকি জুতাও পরতে পারিনি। শুধু ফোনটি নিয়ে বের হওয়ার চেষ্টা করি।’

তিনি বলেন, ‘এত বেশি ভিড় ছিল যে সবাই একে অন্যকে ধাক্কাধাক্কি করছিল। আমাকেও ধাক্কা দেওয়া হচ্ছিল। পরে কেউ একজন আমাকে টেনে বের করে নেয়।

এরপর আর কিছু মনে নেই। পুরো বাস ধোঁয়ায় ভরে গিয়েছিল। পরিস্থিতি ভয়াবহ ছিল এবং বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।’ ওই যাত্রী আরও বলেন, ‘এত ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। ভেতরে থাকা মানুষগুলো শ্বাস নিতে পারছিলেন না।

ধাক্কাধাক্কির মধ্যে যারা কোনোভাবে বের হতে পেরেছেন, তারাই বেঁচে গেছেন। অনেক মানুষ মারা গেছেন। আমার পেছনেও বেশ কয়েকজন ছিলেন, যারা হয়তো বের হতে পারেননি। কারণ আমিই অনেক দেরিতে বের হতে পেরেছিলাম।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়