শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গঙ্গার পানি নিয়ে নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চুয়েটে তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী অভিযানে ৬২৪ জন আটক বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা
Advertise with us

দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী

 

মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে। এ কারণে দীর্ঘ ছয় মাস সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। পরে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে আমরা আশা করছি। সংকট কেটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল বা কমে এলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয়ের চেষ্টা করবে সরকার।’

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, বিজিবি-৬-এর পরিচালক নাজমুল হাসান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়