শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

উড্ডয়নের আগে মাতাল, ভারতীয় পাইলট বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উড্ডয়নের আগে মাতাল, ভারতীয় পাইলট বরখাস্ত

সুইজারল্যান্ডের বৃহত্তম জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে মদ্যপ অবস্থায় থাকা এয়ার ইন্ডিয়ার এক কো-পাইলটকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, গত ৬ সেপ্টেম্বর দিল্লিগামী ফ্লাইট ছাড়ার ঠিক আগমুহূর্তে কো-পাইলট মদ্যপ আছেন—এমন সন্দেহে তাকে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়।

পরে প্রাথমিক অ্যালকোহল টেস্টে তিনি ফেল করেন। এরপর তাকে বিমান থেকে নামিয়ে সাধারণ যাত্রী হিসেবে ভারতে ফিরিয়ে আনা হয়।

চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট না আসা পর্যন্ত তিনি বরখাস্ত থাকবেন বলে জানা গেছে। এই ঘটনার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ১৫১।

পরবর্তীতে পরের দিন ফ্লাইটটি পরিচালনা করা হয়।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিরাপত্তা, নিয়মকানুন বা প্রতিষ্ঠানের নীতি লঙ্ঘনের বিষয়ে এয়ার ইন্ডিয়ার অবস্থান আপসহীন। নিয়মভঙ্গের কোনো প্রমাণ পাওয়া গেলে তা কঠোরভাবে দমন করা হয় এবং বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বড় ধরনের বিপত্তি ঘটেছিল।

ওড়িশার ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী ও ক্রু আহত হন।

পরে জানা যায়, ওই ফ্লাইটের মূল পাইলট সুদীপ বশিষ্ঠ ডোপ টেস্টে (মারিজুয়ানা) পজিটিভ হয়েছিলেন। যদিও পাইলট দাবি করেছিলেন তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন, তবে এই ঘটনার পর টনক নড়ে কর্তৃপক্ষের।

এসব ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের সব পাইলটের জন্য নতুন করে বাধ্যতামূলক ডোপ টেস্টের নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মচারীদের মধ্যে নিয়ম মানার সংস্কৃতি জোরদার করতে তারা অতিরিক্ত বেশ কিছু পদক্ষপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সাইকোহ্যাক্টিভ বা মনস্তাত্ত্বিক উপাদানের জন্য বাধ্যতামূলক পরীক্ষা, সচেতনতামূলক কর্মসূচি বৃদ্ধি এবং কঠোর শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়