বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে উদ্যোগ মালয়েশিয়ায় জানুয়ারিতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার শঙ্কা জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক সাংবাদিক এহসান মাহমুদ ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিলো: শিক্ষামন্ত্রী ১২ প্রকল্পের অনুমোদন, নতুন ভাবে সাতটি ও সংশোধিত পাঁচটি প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা একনেক সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি, দু–এক দিনের মধ্যে ৩৭ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা এসআরবি, নতুন নামে যাত্রা শুরু করল বিলুপ্ত হয়ে যাওয়া ‌‌‌‌‌‌‌‌‘র‍্যাব’
Advertise with us

ইরানের প্রধান দুটি বিমানবন্দর পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের প্রধান দুটি বিমানবন্দর পুনরায় চালু

দীর্ঘ কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় খুলে দেওয়া হয়েছে ইরানের রাজধানী তেহরানের প্রধান দুটি বিমানবন্দর। বিমানবন্দর দুটি হলো— তেহরানের ‘ইমাম খোমেনি’ ও ‘মেহরাবাদ’ বিমানবন্দর। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র যুদ্ধাবস্থায় নিরাপত্তাঝুঁকি এড়াতে দেশটির আকাশপথ ও বিমান চলাচল স্থগিত করা হয়েছিল।

ইরানের বার্তা সংস্থা ‘ইসনা’ জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র রাজধানী নয়, বরং শিরাজ, কেরমান, রেশত, ইয়াজদ, উর্মিয়া, কেরমানশাহ, আবাদান, গোরগান, বিরজান্দ ও জাহেদান বিমানবন্দরগুলোও শনিবার থেকে পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আকাশপথে দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে শুরু করেছে।

আকাশপথ খুলে দেওয়া হলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে নতুন করে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুনির্দিষ্ট কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “চুক্তি না হলে যুদ্ধ শুরু হতে পারে বলে আমি মনে করছি।”

সূত্রমতে, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত বর্তমান এই যুদ্ধবিরতি বহাল থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্যে ফের বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়