বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় অগ্নিকাণ্ড টেকনাফে পাচারের সময় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করে বিজিবি আওয়ামী লীগের দাফন হয়েছে ভারতে, এই চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী চট্টগ্রাম হাটহাজারী ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি ভেনিসে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন বাঁধন
Advertise with us

ইরানে মার্কিন হামলায় জড়িত থাকার খবর প্রত্যাখ্যান করল কুয়েত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানে মার্কিন হামলায় জড়িত থাকার খবর প্রত্যাখ্যান করল কুয়েত

ইরানে মার্কিন সামরিক হামলায় অংশ নেওয়ার দাবি করে প্রকাশিত একটি প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন বলে সরাসরি নাকচ করে দিয়েছে কুয়েত। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, উপসাগরীয় দেশটি ইরানে হামলায় নিজেদের যুদ্ধবিমান পাঠিয়েছে।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা-এর বরাতে জানা গেছে, ওয়াশিংটনে নিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূত শেখা আল-জাইন আল-সবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদের কাছে চিঠি পাঠিয়ে এই প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন।

তিনি স্পষ্ট করে জানান, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেয়নি। এমনকি আক্রমণাত্মক কোনো অভিযান পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড, আকাশসীমা কিংবা আঞ্চলিক জলসীমা ব্যবহার করার অনুমতিও কাউকে দেয়নি।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল সংক্রান্ত বিষয়ের সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিল যে, উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কুয়েত এবং বাহরাইন ইরানের অভ্যন্তরে হামলায় যুদ্ধবিমান পাঠিয়েছিল। তেহরানের দাবি ছিল, ইরানি শহরগুলোতে আমেরিকার হামলার জবাব হিসেবেই তারা এই পাল্টা হামলা চালিয়েছিল। সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়