বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় অগ্নিকাণ্ড টেকনাফে পাচারের সময় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করে বিজিবি আওয়ামী লীগের দাফন হয়েছে ভারতে, এই চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী চট্টগ্রাম হাটহাজারী ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি ভেনিসে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন বাঁধন
Advertise with us

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রহ্লাদ যোশী। তীব্র আন্দোলনের মুখে আজ শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে প্রহ্লাদকে তার স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ধ্রুপদি মুর্মু ধর্মেন্দ্রর পদত্যাগপত্র গ্রহণ এবং প্রহ্লাদের নতুন দায়িত্বকে অনুমোদন দিয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া বিবৃতিতে এ ব্যাপারে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে ভারতের প্রেসিডেন্ট ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রেসিডেন্ট কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রহ্লাদ জোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন।”

প্রহ্লাদ যোশী কর্ণাটকের একজন লোকসভা এমপি। তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এরসঙ্গে তাকে শিক্ষামন্ত্রী করা হয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে প্রায় দুই মাস ধরে ধর্মেন্দ্রর পদত্যাগ চেয়ে আসছিলেন ভারতীয় তরুণরা। তারা দিল্লির যন্তর মন্তরে এ নিয়ে টানা আন্দোলন করছিলেন। এরমধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দিকে মার্চ করতে চাইলে তাদের ওপর হামলা করা হয়। এরপর এই আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা দুইদিন নিজে বার্তা দেন। তবে তারা তাদের দাবিতে অনড় ছিলেন। এরপর আজ শনিবার ধর্মেন্দ্র পদত্যাগই করেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়