শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণের সুপারিশ চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, গুণি মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মিষ্টির পদত্যাগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন: অ্যাটর্নি জেনারেল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন সরকার বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
Advertise with us

কমেছে মরিচের দাম, প্রায় সব সবজি ৬০-৮০ টাকার মধ্যে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমেছে মরিচের দাম, প্রায় সব সবজি ৬০-৮০ টাকার মধ্যে

রাজধানীর খুচরা বাজারে গেলো সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম কিছুটা কমতির দিকে। সাম্প্রতিক সময়ে সবজির দামে কিছুটা ওঠানামা থাকলেও বাজার এখনো স্বস্তিদায়ক নয়। সরবরাহের ঘাটতির কারণে অনেক সবজির দাম ১০০ টাকা ছাড়িয়েছিল। পরে সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মালিবাগ ও রামপুরা কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে ঢেঁড়স, কাঁকরোল, পটল, ধুন্দুল, কচুরমুখি ও কচুর লতির মতো সবজির সরবরাহ সাধারণত বাড়ে। ফলে এ সময়ে এসব সবজির দাম তুলনামূলক কম থাকার কথা।

তবে বাজার ঘুরে দেখা যায়, এসবের বেশির ভাগই ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর মধ্যে কাঁকরোল বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। করলা ১০০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল হাইব্রিড ৮০ টাকা, বেগুন প্রকারভেদে ১২০ থেকে ১৪০ টাকা, শিম ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ ৬০ থেকে ৮০ টাকা পিস, কচু ১০০ টাকা পিস, মাঝারি সাইজের ফুলকপি ১০০ পিস দরে বিক্রি হচ্ছে।

দাম কমেছে কাঁচামরিচের

কাঁচা মরিচের বাজারে অবশ্য কিছুটা স্বস্তি ফিরেছে। দুই সপ্তাহ আগেও এর দাম কেজিতে ৪০০ টাকা বা তার বেশি উঠেছিল। গত সপ্তাহে ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। আজ বাজারে খুচরায় ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মালিবাগ রেলগেট কাঁচা বাজারের ব্যবসায়ী আব্দুল হক বলেন, ভারতীয় কাঁচা মরিচের চালান বাজারে আসার পর দাম অনেকটাই কমেছে। এদিকে পেঁয়াজের দামে বড় কোনো পরিবর্তন নেই। মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী মাহমুদুল হাসান বলেন, মরিচের দাম কিছুটা কমেছে, এটা ভালো খবর। কিন্তু সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম এখনো বেশি। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও মোট বাজার খরচে তেমন কোনো প্রভাব পড়ছে না।

রামপুরা বাজার ঘুরে দেখা গেছে, টমেটো প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, এক হালি লেবু ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনে পাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ১৮০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। লাল শাকের আঁটি প্রতি ২০ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। বাজারে আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়