শনিবার ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ,দরবার হল প্রস্তুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ আজ, এড়িয়ে চলবেন যেসব সড়ক জাতিসংঘ সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Advertise with us

মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি

শপথ গ্রহণের পরদিনই মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ২২ আগস্ট) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

রাষ্ট্রের সর্বোচ্চ পদে নতুন দায়িত্ব, আর সেই দায়িত্বের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ—মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করলেন মির্জা ফখরুল।

শপথের পরদিন শনিবার সকালে, মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি স্বাধীন বাংলাদেশের চিরস্থায়ী শ্রদ্ধার প্রতীক সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে জাতির বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এসময় নিরবতার আবহে বেজে ওঠে বিউগলের করুণ সুর। পরে তিন বাহিনীর চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

নতুন রাষ্ট্রপতির এই কর্মসূচি যেন বলে দেয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যতই পরিবর্তিত হোক, মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রের সম্মান ও দায়বদ্ধতা অটুট।

শ্রদ্ধা নিবেদন শেষে, স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়