মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

১৩ বছর পূর্তিতে সোনালী লাইফ, সাত মাসে ২৫৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৩ বছর পূর্তিতে সোনালী লাইফ, সাত মাসে ২৫৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

প্রতিষ্ঠার ১৩ বছর পূর্ণ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এই সময়ে কোম্পানিটি দেশের লাইফ বীমা খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার কথা জানিয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে প্রতিষ্ঠানটি প্রায় ২৫৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে।

একই সঙ্গে যোগ্য দাবিগুলো সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি।

১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান মইনুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য ফজলুতুন নেছা, মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া ও শেখ মোহাম্মদ ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী এবং দেশের বিভিন্ন অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কাটা, পবিত্র কোরআন তিলাওয়াত এবং দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, গত ১৩ বছরে গ্রাহকের আস্থা, আর্থিক সক্ষমতা, সুশাসন এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সোনালী লাইফ দেশের লাইফ বীমা খাতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, দ্রুত দাবি পরিশোধ, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে একটি বিশ্বস্ত লাইফ বীমা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যেতে চায় কোম্পানিটি।

ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, লাইফ বীমার প্রকৃত মূল্য তখনই পাওয়া যায়, যখন একজন গ্রাহক বা তার পরিবার প্রয়োজনের সময়ে দ্রুত দাবি অর্থ হাতে পান। তাই দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্যভাবে দাবি পরিশোধ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সোনালী লাইফ মোট ৪০৫ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। একই বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির মোট প্রিমিয়াম আয় হয়েছে ৮৬৫ কোটি ৯৪ লাখ টাকা। নবায়ন প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৫৪১ কোটি ২৯ লাখ টাকা।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের আর্থিক তথ্য অনুযায়ী মোট প্রিমিয়াম আয়ের ভিত্তিতে দেশের ৩৬টি লাইফ বীমা কোম্পানির মধ্যে সোনালী লাইফ পঞ্চম অবস্থানে রয়েছে। লাইফ ফান্ডের দিক থেকে সপ্তম এবং বিনিয়োগের দিক থেকে দশম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া কোম্পানির দাবি, চতুর্থ প্রজন্মের লাইফ বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোট প্রিমিয়াম আয়, নবায়ন প্রিমিয়াম, লাইফ ফান্ড এবং বিনিয়োগ- এই চারটি সূচকেই তারা শীর্ষ অবস্থানে রয়েছে।

১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনালী লাইফ জানিয়েছে, ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, দ্রুত দাবি নিষ্পত্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের আস্থা আরও বাড়াতে কাজ করবে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়