বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ৪৪৯ মামলা দেশের মানুষের হাতে সাশ্রয়ী দামে স্মার্টফোন পৌঁছানোর উদ্যোগ সরকারের নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনাররা বসেছেন মতবিনিময় সভায় কলকাতায় হোটেলে আগুন লেগে শিশুসহ ৯ বাংলাদেশি নিহত নারীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে পিংক বাস উদ্বোধন করলেন সড়কমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
Advertise with us

এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ৪৪৯ মামলা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ৪৪৯ মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্যামেরা চালুর প্রথম ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪৪৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টা থেকে বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে স্থাপিত বিশেষ প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” এর মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে এই ৪৪৯টি মামলা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাত্র ৭ থেকে ৮ ঘণ্টায় রেকর্ড করা হয়েছিল ৪২৩ থেকে ৪২৯টি মামলা। পরবর্তীতে বুধবার দুপুর ১২টা পর্যন্ত আরও ২৬টি মামলা যুক্ত হয়ে মোট মামলার সংখ্যা দাঁড়ায় ৪৪৯টিতে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এআই ক্যামেরার নজরদারির আওতায় আনা হয়েছে। মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪ ২৭টি ক্যামেরা। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করতে সক্ষম।

অতিরিক্ত গতি, নির্দিষ্ট লেন না মানা, বিপজ্জনকভাবে ওভারটেক করা, উল্টো পথে গাড়ি চালানো ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন ক্যামেরায় শনাক্ত হওয়ার পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে।

মামলার তথ্য সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পাঠানো হচ্ছে এবং নির্ধারিত মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জরিমানার টাকা পরিশোধের সুযোগ রয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, রাজধানীতে আগে আধা-স্বয়ংক্রিয় এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা করা হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তির এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

এর আগে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টা থেকে এআই ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘন শনাক্ত ও স্বয়ংক্রিয় মামলা দেওয়াল কার্যক্রম শুরু হয়।

প্রযুক্তিনির্ভর এই স্বয়ংক্রিয় নজরদারির ফলে মহাসড়কে বেপরোয়া গতি, অবৈধ পার্কিং ও অনিয়ম নিয়ন্ত্রণে এসে সড়ক শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়