মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ মিসরে কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ তিন দিনের সফরে আগামীকাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ দ্বিতীয় বৈঠকে বসছে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের উত্তেজনা কমেছে পোশাকশিল্পে, আবারও পুরোদমে উৎপাদন শুরু বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গভীর রাতে শ্রমিকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী
Advertise with us

গাজীপুরে আগুনে পুড়ল দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে আগুনে পুড়ল দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হরিণাহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাতে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার একটি কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী আরেকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে যায় দুইটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান।

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবরে রাতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়