
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ধানমন্ডির অ্যাপেক্স ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল।
আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সকাল ১০টা নাগাদ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দুপুর ১২টায় সেটি নিয়ন্ত্রণে আসে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
তিনি বলেন, ‘১০টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায় এবং ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহত এবং নিহতের কোনো ঘটনা ঘটেনি।’
ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল আরও জানান, ডিপি বক্সে প্রথমে ধোঁয়া দেখা যায় সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানানো হবে বলেও জানান তিনি।
